tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ-তুরস্ক

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ-তুরস্ক

আজ সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনিচ। সফরের অংশ হিসেবে চতুর্থ দফার বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন একিনিচ, আর বাংলাদেশ পক্ষের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর পর এই পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়াদি—রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তার।