tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালততারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় ঘোষণা করবে আপিল বিভাগ আগামী ৪ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। একই দিন ছিল আপিলের পঞ্চম দিনের শুনানি।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন প্রায় ৩০০ জন। অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।

এই ঘটনায় দায়ের করা মামলায় ২০১৮ সালে নিম্ন আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তবে ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চলতি বছরের ১৯ মার্চ আপিল করে। আপিল গৃহীত হলেও হাইকোর্টের রায় আপাতত স্থগিত হয়নি।