tanaka
প্রচ্ছদরাজধানীঢামেক ভবন থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

ঢামেক ভবন থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের পর প্রায় আড়াই বছর আগে আল আমিন দেশে এসে দুই মাস অবস্থান করে আবার বিদেশে ফিরে যান। দীর্ঘদিন সন্তান না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রিয়ার কিছু শারীরিক জটিলতাও ছিল। পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিন দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে পাশের বেডের রোগীর স্বজনরা এসে জানান, রিয়া ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। খবর পেয়ে তিনি ছুটে গেলেও তাকে আটকাতে পারেননি। রিয়া ভবনের ওপর থেকে লাফিয়ে নিচে থাকা একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যদি আপনার বা আপনার পরিচিত কারও মধ্যে আত্মহত্যার চিন্তা, গভীর মানসিক কষ্ট বা আত্মক্ষতির ঝুঁকি দেখা দেয়, তাহলে বিষয়টি একা মোকাবিলা করবেন না। পরিবারের বিশ্বস্ত সদস্য, বন্ধু বা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। জরুরি ঝুঁকি থাকলে অবিলম্বে স্থানীয় জরুরি সেবার সহায়তা নিন।