tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদটপ নিউজঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই ঢাকাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আসছেন। সেই লক্ষ্যেই তিনি মাঠপর্যায়ে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, এ সময় প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।