রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
প্রধান উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা: মহান বিজয় দিবস উপলক্ষে ফ্লাই ফাস্ট ও প্যারা জাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৪টা: গুলশান-২ গোলচত্বরে ‘ফেলানী এভিনিউ’র নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান।বিএনপির কর্মসূচি
• সকাল ৯টা ৩০ মিনিট : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন।
• বিকেল ৩টা : বিএনপির সংবাদ সম্মেলন।
এনসিপির কর্মসূচি
• সকাল ৯টা : জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
• বিকেল ৩টা ৩০ মিনিট : মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা।



