ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। এর মধ্যে গেন্ডারিয়া ও ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নতুন দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার তদন্ত পরিদর্শক পদেও একজন নতুন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, গেন্ডারিয়া থানার বর্তমান ওসি আবু শাহেদ খানকে বদলি করে তাকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হয়েছে। তার স্থলে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকেও গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার জায়গায় লাইনওআর বিভাগের এম এ রউফ খানকে ওয়ারী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, লাইনওআর-এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।



