tanaka
প্রচ্ছদজাতীয়টিকে গ্রুপের জালিয়াতি: চিঠি দিয়ে দায় সারল কেজিডিসিএল, নিশ্চুপ বিপিডিবি

টিকে গ্রুপের জালিয়াতি: চিঠি দিয়ে দায় সারল কেজিডিসিএল, নিশ্চুপ বিপিডিবি

গ্যাসের চাপ কারসাজিতে টিকে গ্রুপের জালিয়াতি ধরা পড়ার পরও শুধু চিঠি দিয়ে দায় সেরেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। এদিকে চিঠি পাওয়ার কয়েক মাস পরও নিশ্চুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

অথচ টিকে গ্রুপের ক্যাপটিভ গ্যাস সংযোগ অনুমোদনে সংঘবদ্ধ গ্রুপের জালিয়াতির বিষয়টি স্পষ্ট। যার এনওসি দেওয়ার ক্ষমতা নেই, তিনি দিয়েছেন ভুয়া এনওসি।আবার যা গ্রহণ করার সুযোগ নেই সেই চিঠি গ্রহণ করে অনুমোদন দেওয়া হয়েছে ফাইল।

এমন জালিয়াতি সামনে আসার পর স্বাভাবিকভাবে তদন্ত কমিটি গঠন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। অথচ তার কোনো নাম নিশানা দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময়ের ওই জালিয়াতি ধামাচাপা দিতে তৎপর দেখা যাচ্ছে অনেককে। বিদ্যুৎকেন্দ্র যখন বেকার বসে থাকছে, অন্যদিকে ক্যাপটিভ বিদ্যুতের সংযোগ থামানো যাচ্ছে না। তখন ক্যাপটিভ বিদ্যুৎ সংযোগের বিষয়ে পরিপত্র (২০২১ সাল ৩১ আগস্ট) জারি করা হয়। এতে ১০ মেগাওয়াটের বেশি ক্যাপটিভ বিদ্যুতের সংযোগ পেতে হলে বিদ্যুৎ বিতরণ কোম্পানির পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়।

সেই এনওসি না পেয়ে অন্ধকার পথ ধরে টিকে গ্রুপ।