tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়টানা ছুটিতে ফাঁকা ঢাকা, দুর্গাপূজা শেষ হলেও ছুটি এখনো চলমান

টানা ছুটিতে ফাঁকা ঢাকা, দুর্গাপূজা শেষ হলেও ছুটি এখনো চলমান

শারদীয় দুর্গাপূজা শেষ হলেও এখনো চলছে টানা ছুটি, যার তৃতীয় দিন আজ শুক্রবার (৩ অক্টোবর)। চার দিনের দীর্ঘ ছুটির মাঝে আজকের দিনটিতে রাজধানী ঢাকা যেন প্রায় জনশূন্য। গত দুই দিনের তুলনায় আজ শহরের সড়কগুলো আরও বেশি ফাঁকা, যেন এক নিস্তব্ধ নগরী।

সকাল থেকেই রাজধানীর রাস্তায় মানুষের চলাচল সীমিত। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। তবে কিছু রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেলেও যাত্রী সংকটে অনেক চালক অলস সময় পার করছেন।

মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রামপুরা, বনানী, খিলক্ষেত ও উত্তরাসহ রাজধানীর বেশিরভাগ এলাকাতেই দৃশ্য প্রায় একই—ফাঁকা সড়ক, নিরবতা, আর যানজটহীন পরিবেশ।

কারওয়ান বাজারে বাজার করতে আসা কাজী সুজন জানান, “শুক্রবার এমনিতেই গাড়ির চাপ কম থাকে। তবে আজকের দৃশ্য একেবারে ঈদের দিনের মতো—রাস্তায় গাড়ি নেই বললেই চলে। বাজারেও মানুষের উপস্থিতি খুব কম।”

মগবাজার মোড়ে রিকশাচালক আজিজুর রহমান বলেন, “গত দুই দিন মোটামুটি যাত্রী পেয়েছি। কিন্তু আজ সকাল থেকে খুব কম ভাড়া তুলতে পেরেছি, মাত্র ১০০ টাকার মতো।”

তবে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রিকশা ও অটোরিকশা এখন স্বল্প দূরত্বে চলাচলের মূল ভরসা হলেও যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা বেশি থাকায় অনেক চালকই অলস সময় পার করছেন।