টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড়সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর উদ্যানে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।



