tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করে গেজেট প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করে গেজেট প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করে গেজেট প্রকাশ করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

গেজেটে বলা হয়েছে, “এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫” অনুযায়ী, বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করেছেন। এর ফলে শিডিউল-১ এ থাকা ‘মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’ শিরোনামের অধীনে উপশিরোনাম ‘এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন’ ও ‘বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন’ এবং তাদের সংশ্লিষ্ট এন্ট্রি অপসারণ করে নতুনভাবে ‘মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’ শিরোনাম ও সংশ্লিষ্ট এন্ট্রি প্রতিস্থাপন করা হয়েছে।