tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদশিক্ষাঙ্গনজ্বালানি সংকট মোকাবিলায় অনলাইন ক্লাস চালু

জ্বালানি সংকট মোকাবিলায় অনলাইন ক্লাস চালু

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে হাইব্রিড (অনলাইন-অফলাইন সমন্বিত) ক্লাস পদ্ধতি চালু করা হয়েছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পূর্বঘোষণার ধারাবাহিকতায় এ উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়। এ পদ্ধতিতে শিক্ষকরা শ্রেণিকক্ষে উপস্থিত থেকে ভার্চুয়ালি পাঠদান করছেন, আর শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনে ক্লাসে অংশ নিচ্ছে।

শিক্ষকরা জানান, বৈশাখী ছুটির কারণে প্রাথমিকভাবে কলেজ শাখায় এই কার্যক্রম চালু করা হলেও পর্যায়ক্রমে স্কুল শাখাতেও তা সম্প্রসারণ করা হবে।

নতুন এই ব্যবস্থায় সপ্তাহে তিন দিন—রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় অভ্যস্ত করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরীক্ষামূলকভাবে সফল হলে ধাপে ধাপে সারা দেশে এই পদ্ধতি চালু করা হতে পারে।