tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে পূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।

এর আগে বিকেল ৩টার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা জনসমুদ্রে পরিণত হয়। যেখানে যেভাবে পেরেছেন, মানুষ সেখান থেকেই জানাজায় অংশ নেন।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিজীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

পরে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আপনারা আমার মরহুমা মায়ের জন্য দোয়া করবেন। কারও কাছে আমার আম্মার কোনো দেনা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তা পরিশোধ করব। কেউ তাঁর কথায় বা আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি তাঁর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।”

এদিন দুপুর পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে রাষ্ট্রীয় প্রোটোকলে সেনাবাহিনীর হিউম্যান চেইনের মাধ্যমে মরদেহ বহন করা হয়।