tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকজাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০

জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০

জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে ৩০ জন নিহত হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া গেছে। খবর এএফপির।

কেন্দ্রীয় সরকার আওমোরিতে বাসিন্দাদের সাহায্য করার জন্য সেনা মোতায়েন করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চল। সেখানে ৪.৫ মিটার (১৫ ফুট) পর্যন্ত তুষারপাত হয়েছে।

প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে জাপান সাগর উপকূলে শক্তিশালী ঠান্ডা বাতাসের প্রভাবে ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি তুষারপাত দেখা গেছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী কিনা জিনও ছিলেন। তার মৃতদেহ আওমোরির আজিগাসাওয়ায় তার বাড়িতে তুষারপাতের স্তূপের নিচে পাওয়া গেছে।