tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনছোট পর্দার অভিনেতা সোহেল খানের মৃত্যু, শোকের ছায়া বিনোদন অঙ্গনে

ছোট পর্দার অভিনেতা সোহেল খানের মৃত্যু, শোকের ছায়া বিনোদন অঙ্গনে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল জানান, মঙ্গলবার সকালে অন্য দিনের মতো ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর নিজের কক্ষে বিশ্রাম নিতে যান। শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপ নিয়েও তৈরি হয়েছিলেন তিনি।

একপর্যায়ে শুটিং ইউনিটের এক সদস্য তাকে ডাকতে হোটেলকক্ষে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিনেতা সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।