tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততার কোনো সুযোগ নেই: আইএসপিআর

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততার কোনো সুযোগ নেই: আইএসপিআর

বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো দায়িত্ব পালনের নির্দেশনা দেয়নি সরকার। এ ধরনের নির্বাচনে ভবিষ্যতেও সেনাবাহিনীর যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত যে খবর প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় এবং এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী আশা করছে, নির্বাচনগুলো সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সকলের জন্য রইল শুভকামনা।