tanaka
প্রচ্ছদজাতীয়চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ও কঠোর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বিজিবির কর্মকাণ্ডের প্রশংসা করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। পরে তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সীমান্ত নিরাপদ রাখতে বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি চোরাচালান, মাদকপাচার, পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সীমান্ত রক্ষায় বিজিবিতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।