tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদসারাদেশচীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করছে দুই দেশ: পররাষ্ট্র উপদেষ্টা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করছে দুই দেশ: পররাষ্ট্র উপদেষ্টা

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই দেশ নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর মিলনায়তনে ‘কম্পারেটিভ গভার্ন্যান্স ফোরাম ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার আয়োজন করেছে বিআইআইএসএস ও চীনের ফুদান বিশ্ববিদ্যালয়।

হুমায়ুন কবির বলেন, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহব্যবস্থায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ আগামী ৫০ বছরে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফর দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি জানান, বাংলাদেশ-চীন অর্থনৈতিক করিডর এবং তিস্তা প্রকল্প নিয়ে চীন আশাবাদী।

রাষ্ট্রদূত আরও বলেন, আগামী ৫০ বছরের সম্পর্কের ভিত্তি সুদৃঢ় করতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় শিল্প, অবকাঠামো ও উন্নয়ন কৌশলে সমন্বিতভাবে কাজ করতে দুই দেশ সম্মত হয়েছে।

অনুষ্ঠানে হুমায়ুন কবির জানান, ব্যবস্থাপনা উন্নয়ন, নদী উন্নয়ন এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট চেন ঝিমিন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।