tanaka

ডিএমপির অভিযানে আরও ৫০৬ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। রোববার...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিচলতি মাসেই সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

চলতি মাসেই সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

গত ৭ সেপ্টেম্বর (রোববার) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। ওইদিন পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে। একই মাসে এবার সূর্যগ্রহণও দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। রাত ১টা ৪১ মিনিটে গ্রহণটি সর্বাধিক দেখা যাবে। পুরো গ্রহণ স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

ভারতীয় পঞ্জিকা অনুসারে, ২১ সেপ্টেম্বরের গ্রহণটি আংশিক সূর্যগ্রহণ হবে। ওইদিন অমাবস্যা থাকায় পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে।

কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণ ভারতসহ উত্তর গোলার্ধের অধিকাংশ দেশে দৃশ্যমান হবে না। বাংলাদেশ থেকেও গ্রহণটি দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা ও আফ্রিকার কিছু অংশ থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে।