tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় হামাসের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

গাজায় হামাসের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (৩০ আগস্ট) ইসরাইলি সংবাদমাধ্যম কেএএন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা সিটিতে হামাসের সামরিক শাখার একজন গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে একাধিক হিব্রু সংবাদমাধ্যম দাবি করেছে, এই হামলার লক্ষ্য ছিলেন হামাসের দীর্ঘদিনের মুখপাত্র হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত, যিনি আবু ওবায়দা নামেই পরিচিত।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় অত্যাধুনিক গোলাবারুদ, আকাশপথে নজরদারি এবং উন্নত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে।

ইসরাইলি চ্যানেল ১৩-ও জানায়, এই হামলার মূল লক্ষ্য ছিলেন আবু ওবায়দা। তবে হামাস এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।