tanaka

চার দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির...
প্রচ্ছদআন্তর্জাতিককলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকবিরোধী পদক্ষেপে ব্যর্থতার অভিযোগ তুলে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার এক বিবৃতিতে বলেন, পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা আমেরিকান জনগণের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বেসেন্টের অভিযোগ, প্রেসিডেন্ট পেত্রো দেশের মাদকচক্রগুলোকে কার্যত স্বাধীনভাবে কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছেন এবং তাদের দমন করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “আমাদের প্রশাসন মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা কোনোভাবেই এ ধরনের অপরাধ সহ্য করব না।”

পেত্রোর পাশাপাশি তার বড় ছেলে নিকোলাস ফের্নান্দো পেত্রো বার্গোস, স্ত্রী ভেরোনিকা আলকোসার গার্সিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তির ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় পেত্রো এক ফিলিস্তিনপন্থী সমাবেশে বক্তব্য দেওয়ার পর তার ভিসা বাতিল করা হয়েছিল।

নিষেধাজ্ঞা ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, কলম্বিয়াকে আর ‘মাদকবিরোধী অংশীদার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “আমরা পেত্রো প্রশাসনের নরম অবস্থান কিংবা মাদক–সন্ত্রাসীদের উৎসাহিত করার মতো কর্মকাণ্ড উপেক্ষা করব না।”

তবে তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বজায় রেখে মাদক পাচার রোধে কাজ চালিয়ে যাবে।

সূত্র: আনাদুলু