tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদজাতীয়কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতার উপ-হাইক‌মিশনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সে সময় থেকে এখন পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।