সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে। এর আগে দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত মূল্য অনুযায়ী, নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিইআরসির নির্ধারিত অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দাম হলো—
- ৫.৫ কেজি: ৭২৭ টাকা
- ১২.৫ কেজি: ১,৬৫২ টাকা
- ১৫ কেজি: ১,৯৮২ টাকা
- ১৬ কেজি: ২,১১৪ টাকা
- ১৮ কেজি: ২,৩৭৮ টাকা
- ২০ কেজি: ২,৬৪২ টাকা
- ২২ কেজি: ২,৯০৭ টাকা
- ২৫ কেজি: ৩,৩০৩ টাকা
- ৩০ কেজি: ৩,৯৬৪ টাকা
- ৩৩ কেজি: ৪,৩৬০ টাকা
- ৩৫ কেজি: ৪,৬২৪ টাকা
- ৪৫ কেজি: ৫,৯৪৫ টাকা
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়।
সেপ্টেম্বরের জন্য নির্ধারিত নতুন দামে ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে ১৩ টাকা কম দিতে হবে।



