বাঙালির স্বপ্নের নায়ক উত্তম কুমার। মহানায়কের জন্মশতবর্ষ ঘিরে সম্প্রতি নানা আয়োজনে স্মরণ করা হয়েছে কিংবদন্তি এই অভিনেতাকে। তার অনন্য হাসি, অভিনয়শৈলী ও নিজস্ব স্টাইল আজও বাঙালি দর্শক এবং চলচ্চিত্র অঙ্গনের মানুষকে অনুপ্রাণিত করে। এবার সেই মহানায়কের সঙ্গে টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের তুলনা টানলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়।
সৌরভ গাঙ্গুলির জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র এবারের আসরে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টালিউডের অভিনেতা দীপক অধিকারী দেব। সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের একটি প্রোমোতে



