tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিএকমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে: তারেক রহমান

একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন জানতে চায়—দেশ ও জনগণের কল্যাণে কোন রাজনৈতিক দল কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিএনপি জনগণের সামনে সেই পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরেছে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং যারা বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আমাদের কাছে ধর্ম বা জাতপাত মুখ্য নয়—মুখ্য হলো বাংলাদেশের মানুষ। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব।

তিনি বলেন, ভোটাধিকার রক্ষার আন্দোলনে অংশ নিতে গিয়ে সিরাজগঞ্জের মেরিসহ হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়েছে, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ পঙ্গুত্ববরণ করেছে, আবার অনেকে জীবন উৎসর্গ করেছে। গত ১৬-১৭ বছর ধরে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে শুধু সভা নয়, গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার হতে হবে।

সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকায় কৃষি ও ক্ষুদ্র শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। কৃষিকে আধুনিকায়নের পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে নতুন শিল্পপার্ক গড়ে তোলা হবে। উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প স্থাপনের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।

তিনি আরও বলেন, তাঁত ও লুঙ্গি শিল্পের জন্য সিরাজগঞ্জ-পাবনা অঞ্চল দেশজুড়ে পরিচিত। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এসব পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় নারী শিক্ষায় যে যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছিল, তার সুফল এখনো মিলছে। আগামীর বিএনপি সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করবে।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষকরাই দেশের মেরুদণ্ড। তাদের প্রয়োজনীয় বীজ ও সার সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড চালু করা হবে।

তরুণ সমাজের জন্য আইটি প্রশিক্ষণ, বিদেশগামী কর্মীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, ক্রীড়াবিদ তৈরি ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদানের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।

শেষে তারেক রহমান বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো ষড়যন্ত্রে যাতে আবার ভোটাধিকার হরণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র অঙ্গীকার।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।