tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টনের বেশি গম

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টনের বেশি গম

যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি জি-টু-জি–০২ এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ টন গম বহনকারী এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

সরকারি পর্যায়ে (জি-টু-জি) যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির অংশ হিসেবে জি-টু-জি–০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এরই তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম দেশে পৌঁছেছে।

এদিকে, জি-টু-জি–০১ চুক্তির আওতায় ইতোমধ্যে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেলে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।