ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমিয়েছে সরকার। নতুন দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন দামে ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এ সমন্বয় করা হয়েছে।



