tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকউগ্রপন্থিদের বিক্ষোভ: নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা

উগ্রপন্থিদের বিক্ষোভ: নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা

মঙ্গলবার (২৩ ডিসেম্বর), ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থিদের একটি বিক্ষোভের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বিক্ষোভটি বাংলাদেশের সাম্প্রতিক একটি ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে উগ্রপন্থিরা হাইকমিশনের বাইরে জড়ো হন। তারা বিভিন্ন স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে শুরু করেন।

বিক্ষোভের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দিল্লি পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। রিপোর্ট অনুযায়ী, হাইকমিশনের আশপাশে একাধিক স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়। তবে, কয়েকজন উগ্রপন্থি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয় এবং পুরো এলাকা কড়া নজরদারিতে রাখা হয়। এনডিটিভি সূত্রে জানা গেছে, নিরাপত্তা সংস্থাগুলো আগেই সতর্ক ছিল এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল।

হাইকমিশন ভবনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল, এবং অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়েছিল ভিড় নিয়ন্ত্রণের জন্য।

এদিন, ঢাকায় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।