tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে হামলা • জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরানে হামলা • জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। জাতিসংঘের একটি মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো দুটি মার্কিন হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার ‘যুক্তিসংগত কারণ’ রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে গঠিত একটি তথ্য অনুসন্ধানী মিশন বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, যুদ্ধের প্রথম দিন ইরানে চালানো দুটি মার্কিন বিমান হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ স্কুলে চালানো হামলাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৬৮ জন নিহত হন, যাদের বেশির ভাগই শিশু।

জাতিসংঘের তদন্তে বলা হয়েছে, স্কুলটি হামলার ‘অনিচ্ছাকৃত ক্ষয়ক্ষতির’ শিকার হয়নি; বরং সেটিই ছিল হামলার উদ্দেশ্যপ্রণোদিত লক্ষ্য। এ কারণে হামলাটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে জাতিসংঘের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। মুখপাত্র আনা কেলি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সমালোচনা করে বলেন, কয়েক দশক ধরে সংস্থাটি মানবাধিকার বিষয়ে কার্যকর কিছু করতে পারেনি এবং ‘অগুরুত্বপূর্ণ কথাবার্তা’ বলেছে।

তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে একমাত্র ইরানি সরকারই যুদ্ধাপরাধ করেছে।

এদিকে স্কুলে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো কোনো দায় স্বীকার করেনি। পাশাপাশি এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।