tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের তীব্র লড়াই, ২৪ ঘণ্টায় নিহত ৮০

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের তীব্র লড়াই, ২৪ ঘণ্টায় নিহত ৮০

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবের কাছে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।

গত রোববার (২০ সেপ্টেম্বর) ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর গণমাধ্যম বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল হাতেমি আরব নিউজকে এসব তথ্য জানিয়েছেন।তিনি বলেন, মারিবের দক্ষিণে হারেব, মালা ও উম রাইশসহ কয়েকটি এলাকায় গত ২৪ ঘণ্টায় তীব্র লড়াই হয়েছে।

হাতেমি আরও বলেন, সরকারি বাহিনীর হামলার মুখে হুথি যোদ্ধারা কয়েকটি অবস্থান থেকে পিছু হটেছেন। নিহতদের মধ্যে অনেকেই যুদ্ধক্ষেত্রে মারা গেছেন বলে দাবি করেছেন তিনি। তবে, এ হতাহতের সংখ্যা নিয়ে হুথিদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মারিব প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান নিশানা করে বিমান হামলাও চালানো হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলায় হুথি যোদ্ধাদের জড়ো হওয়ার স্থান, সামরিক রসদ ও শক্ত অবস্থানগুলো নিশানা করা হয়েছে।