দুর্বৃত্তদের হামলায় আহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে দেখতে হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তিনি জাতীয় ক্যানসার হাসপাতালে গিয়ে আহত এই চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এর আগে সোমবার বিকেলে অফিস শেষে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্ত ডা. আহমেদ হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বর্তমানে তিনি জাতীয় ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



