আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইউরোপের দেশ Austria। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। ‘জে’ গ্রুপে Argentina-এর সঙ্গে মুখোমুখি হবে রালফ রাংনিকের দল। এই গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও আলজেরিয়া।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অস্ট্রিয়ার স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে আছেন অভিজ্ঞ ফরোয়ার্ড Marco Arnautović। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী এবং এবার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।
দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার David Alaba। মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন Marcel Sabitzer। অভিজ্ঞদের সঙ্গে তরুণ প্রতিভার মিশ্রণে দল সাজিয়েছেন কোচ Ralf Rangnick।
এই স্কোয়াডে নতুন সংযোজন হিসেবে জায়গা পেয়েছেন মিডফিল্ডার Paul Wanner এবং Carney Chukwuemeka, যারা চলতি বছর অস্ট্রিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দল অস্ট্রিয়া এবার তাদের নবম বিশ্বকাপ খেলতে নামবে। তাদের ইতিহাসের সেরা অর্জন ১৯৫৪ বিশ্বকাপে তৃতীয় স্থান। আগামী ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ২২ জুন তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার, যা দুই দলের মধ্যে তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ।
২০২৬ বিশ্বকাপের অস্ট্রিয়া স্কোয়াড
গোলরক্ষক: আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল, প্যাট্রিক পেন্টজ
ডিফেন্ডার: ডেভিড অ্যাফেনগ্রুবার, কেভিন ডানসো, স্টেফান পশ, ডেভিড আলাবা, ফিলিপ লিনহার্ট, ফিলিপ মিয়েন, আলেকজান্ডার প্রাস, মার্কো ফ্রিডল, মাইকেল সভোবোদা
মিডফিল্ডার: জাভার শ্লেগার, নিকোলাস সিওয়াল্ড, মার্সেল সাবিতজার, ফ্লোরিয়ান গ্রিলিচ, কার্নি চুকুয়েমেকা, রোমানো শ্মিড, ক্রিস্টফ বাউমগার্টনার, কনরাড লাইমার, প্যাট্রিক উইমার, পল ওয়ানার, আলেসান্দ্রো শফ
ফরোয়ার্ড: মার্কো আরনৌতোভিচ, মাইকেল গ্রেগরিচ, সাসা কালাইডজিক



