tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা

মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা

অনুদানের মেয়াদ শেষ হওয়ায় পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজ নিয়মিত হালনাগাদ করা হবে না।

শনিবার (৩১ জানুয়ারি) দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজটি সাধারণত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, ভিসা ও কনস্যুলার সেবাসংক্রান্ত তথ্য, নিরাপত্তা সতর্কতা এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক সংশ্লিষ্ট কার্যক্রমের হালনাগাদ তথ্য প্রকাশে ব্যবহৃত হয়ে আসছে।

এ ছাড়া দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘোষণা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবেও পেজটি ব্যবহৃত হয়। তবে বর্তমান বিশেষ পরিস্থিতিতে নিয়মিত পোস্টের পরিবর্তে কেবল জরুরি তথ্য প্রকাশে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।