tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাআফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইলো বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইলো বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তানজীদ হোসেন তামিম ও সাইফ হাসানের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় টাইগাররা। যদিও শেষ দিকে অন্য ব্যাটাররা ধারাবাহিকতা রাখতে পারেননি, তবুও দল গড়ে তোলে লড়াকু সংগ্রহ।

এরপর বোলারদের দারুণ নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নেয় লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। আবুধাবিতে আজ আফগানদের ৮ রানে হারিয়েছে টাইগাররা।

প্রথমে ব্যাট করে ১৫৪ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৫২ রান আসে তামিমের ব্যাট থেকে। জবাবে আফগানিস্তান গুটিয়ে যায় ১৪৬ রানে। মোস্তাফিজুর রহমান নেন ৩টি উইকেট, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

দেশের বাইরে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়।