tanaka

এক ‘শিউলিসন্ধ্যা’য় পরীমনি, জাঁকজমক ছেড়ে শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন

চোখধাঁধানো আয়োজনের বদলে এবার শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন উদযাপন করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ‘শিউলিসন্ধ্যা’ নামের এই আয়োজনে চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠিয়েছেন এক ভক্ত। সন্তানদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নিজের বিশেষ দিনের অনুভূতিও জানিয়েছেন অভিনেত্রী।
প্রচ্ছদসারাদেশগোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তার নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রঞ্জু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-২৫৬৫) বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবা-মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।