tanaka
প্রচ্ছদখেলাঘরের মাঠে পিএসভির কাছে ৪ গোল হজম লিভারপুলের

ঘরের মাঠে পিএসভির কাছে ৪ গোল হজম লিভারপুলের

ঘরের মাঠে পিএসভির কাছে ৪ গোল হজম করে দুঃস্বপ্নের মতো সময় পার করছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের বিপক্ষে পরাজয়ের তিক্ততা এখনও কাটেনি, তার আগেই চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হতে হলো তাদের।

বুধবার (২৬ নভেম্বর) অ্যানফিল্ডে এই হারের ফলে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই পরাজিত হলো লিভারপুল। ১৯৫৩ সালের পর এটি আর্নে স্লটের অধীনে দলের ৭১ বছরের সবচেয়ে হতাশাজনক সময়। ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে লিড নেয় পিএসভি। বক্সের ভেতর ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগায় স্পটকিকের সুযোগ পায় ডাচ ক্লাবটি, যা সফলভাবে নেন ইভান পেরিসিচ।

১৬ মিনিটে লিভারপুল সমতায় ফিরতে সক্ষম হয়। কোডি গাকপোর শট প্রতিহত হলে ফিরতি চেষ্টায় গোল করেন ডমিনিক সোবোসলাই। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসভি। ৫৬ মিনিটে গাস তিলের গোল তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।

৭৩ মিনিটে লিভারপুল আবারও পিছিয়ে পড়ে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আরও একটি গোল করেন দ্রিউয়েশ। এর ফলে ৪-১ ব্যবধানে নিশ্চিত হয় পিএসভির বড় জয়।

এই পরাজয়ে প্রিমিয়ার লিগের তালিকায় লিভারপুল নেমে গেছে ১৩তম স্থানে।