tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আগামী ৫ দিন সারা দেশে যেমন থাকবে আবহাওয়া

আগামী ৫ দিন সারা দেশে যেমন থাকবে আবহাওয়া

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, এ সময় তাপমাত্রায় ওঠানামা থাকতে পারে—কখনো কমবে, কখনো বাড়বে, আবার কখনো অপরিবর্তিতও থাকতে পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়—

  • বুধবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
  • বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
  • বৃহস্পতিবার রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।
  • শুক্রবার রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনে সামান্য কমতে পারে।
  • শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকবে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই স্থানে রয়েছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।