tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো. অহিদুর রহমান নামের এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর কবির হাট থানার বনি দত্ত এলাকার মো. শহীদুল্লাহর ছেলে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন বলেন, রাতে থানায় ডিউটি করে সকাল ৯টার দিকে বাসায় গিয়েছিলাম। এসময় ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কল দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আসতে বলেন। সেখানে গিয়ে এসআই অহিদুর রহমানের মৃত্যুর ঘটনা জেনেছি।

বিজ্ঞাপন