উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে। দেশটির ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি প্রধান করে ছিলেন দেশটির নেতা কিম জং উন। খবরটি অনলাইনে জানিয়েছে আল জাজিরা।
রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়ের বিভিন্ন অত্যাধুনিক সামরিক ব্যবস্থা প্রদর্শন করা হয়। প্রদর্শিত উপকরণগুলোর মধ্যে ছিল দূরপাল্লার ক্রুজ মিসাইল, ড্রোন-নির্ভর সামরিক যানবাহন এবং বিশেষভাবে হোয়াসং-২০ নামে পরিচিত আইসিবিএম। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, হোয়াসং-২০-এর ইঞ্জিনের বাইরের অংশে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে, যা পূর্বের রকেট ইঞ্জিনগুলোর তুলনায় শক্তিশালী বলে দাবি করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন যে হোয়াসং-২০কে বহুমুখী পারমাণবিক ওয়ারহেড বহনের ক্ষমতা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। কিম জং উন তার সামরিক বাহিনীকে প্রতিরক্ষায় এমন সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং বলেন কোরিয়া একটি শক্তিশালী সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি পেস্কভসহ কয়েকজন আন্তর্জাতিক অতিথি।



