tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়গুম-খুনের দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে: ইনকিলাব মঞ্চ

গুম-খুনের দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে: ইনকিলাব মঞ্চ

গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাকে সেফ এক্সিট দেওয়ার প্রচেষ্টার প্রতিবাদ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ।
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র শরিফ উসমান হাদি ৫ দফা দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, গুম-খুনে ভারতের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ থাকায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করা এখন সময়ের দাবি।

উত্থাপিত ৫ দফা দাবি নিম্নরূপ:

১. গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক মান বজায় রেখে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

২. গুম-খুনে ভারতের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মামলা করতে হবে।

৩. পিলখানা ও গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪. পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে, কোনো রকম সংশোধন বা গোপনীয়তা ছাড়াই, জনসমক্ষে প্রকাশ করতে হবে।

৫. ক্যান্টনমেন্ট থেকে সেইফ এক্সিট পাওয়া ৬২৬ জনসহ অন্যান্য পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তায় দ্রুত ব্যবস্থা নিয়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।