নিম্নলিখিত এলাকায় বিকল্প সোর্স লাইন নির্মাণ কাজের কারণে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে শেখঘাট উপকেন্দ্রের অধীনে থাকা পুলিশ লাইনস, ভাতালিয়া, লালাদিঘীর পাড়, নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, লালাদিঘীর পাড়, ইগুলাল রোড, কুয়ারপাড়, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি ইত্যাদি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এছাড়া লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিক্যাল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, মধুশহীদ, রিকাবী বাজার, দরগা মহল্লা, শাপলার গলি, উদ্দ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সুরাম আবাসিক এলাকা, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়া পাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। এই অস্থায়ী অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্ষমা প্রার্থনা করেছে।



