tanaka
প্রচ্ছদজাতীয়এ সময় অজ্ঞাতপরিচয় কেউ তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ...

এ সময় অজ্ঞাতপরিচয় কেউ তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর হালিশহর থানার বিজয় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্তে তৎপরতা শুরু করেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, সংসদ সদস্য সাঈদ আল নোমান ওই এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।