tanaka
প্রচ্ছদজাতীয়মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরো ২টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ঘর থেকে কোনো মালামালই উদ্ধার করতে পারেননি তারা।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।