tanaka

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও জনসেবামূলক করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন...
প্রচ্ছদজাতীয়পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের পরবর্তী সভা কখন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের পরবর্তী সভা কখন

তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

শিগগিরই পরবর্তী তারিখ পুনর্নির্ধারণ করে জানানো হবে। 

সোমবার (১৬ নভেম্বর) সকালে ​শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, সোমবার সকালে বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।

শিগগিরই সভার তারিখ পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।এদিকে আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। এ বৈঠকে মালিকপক্ষ থেকে মজুরি প্রস্তাবনা জমা দিতেন।

এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষ।তবে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। বোর্ড থেকে তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।