গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা বিভাগের ৫২ জন, বরিশাল বিভাগের ৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৩ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৭০৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।



