ময়মনসিংহের ভালুকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ভরাডোবায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল তাসরিফ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংস্কারের কারণে এক লেনে যান চলাচল সীমিত ছিল।
সকাল আটটার দিকে ঢাকাগামী শ্যামলী ও আয়ান পরিবহণের বাস দুটি সেখানে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পুলিশ এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। গুরুতর আহত দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করে থানায় নেওয়া হয়েছে।



