tanaka
প্রচ্ছদসারাদেশসাকিবের বাড়ির সামনে মূত্রত্যাগের ভিডিও প্রকাশ, রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির দাবি ঘিরে আলোচনা

সাকিবের বাড়ির সামনে মূত্রত্যাগের ভিডিও প্রকাশ, রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির দাবি ঘিরে আলোচনা

মাগুরা শহরে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ির প্রধান ফটকের সামনে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আনম আয়াশের মূত্রত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাকিবের বাড়ির সামনে দাঁড়িয়ে আনম আয়াশ ‘দারুণ ফিলিংস’ বলেন এবং এক আঙুল উঁচিয়ে ইঙ্গিত করেন। এর আগে কাউকে দিয়ে বাড়িটির প্রধান ফটকের সামনে তার মূত্রত্যাগের দৃশ্য ধারণ করান তিনি। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি কে ধারণ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, জুলাইয়ের ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করতে রোববার রাতে মাগুরায় যান আয়াশ। বিভিন্ন কর্মসূচি শেষে রাতের দিকে তিনি সাকিব আল হাসানের বাড়ির সামনে যান। সেখানেই ভিডিওটি ধারণ করা হয় বলে জানা গেছে।

ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে আনম আয়াশ একটি পোস্টও দেন। সেখানে তিনি দাবি করেন, মাগুরায় যাওয়ার ঘোষণা দেওয়ার পর ১৯ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পোস্টে তিনি সাকিব আল হাসানকে নিয়ে অভিযোগমূলক বক্তব্যও দেন এবং তার বাড়ির সামনে মূত্রত্যাগের কথা উল্লেখ করেন।