tanaka
প্রচ্ছদরাজধানীবৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

নানা প্রয়োজনে প্রতিদিনই মানুষ ছুটে যায় রাজধানীর বিভিন্ন দোকান ও মার্কেটে। তবে, যদি যানজট পেরিয়ে গিয়ে দেখা যায়, সেই মার্কেট বা দোকানপাট বন্ধ—তাহলে পুরো সময়টাই নষ্ট। তাই আগেভাগেই জেনে নেওয়া ভালো, রাজধানীর কোন কোন এলাকা ও মার্কেটগুলো বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।

যেসব এলাকার দোকানপাট বৃহস্পতিবার বন্ধ থাকবে:

  • মগবাজার
  • বেইলি রোড
  • সিদ্ধেশ্বরী
  • মালিবাগ (আংশিক)
  • শাজাহানপুর
  • মোহাম্মাদপুর
  • আদাবর
  • শ্যামলী
  • গাবতলী
  • মিরপুর-১ ও স্টেডিয়াম এলাকা
  • চিড়িয়াখানা এলাকা
  • টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট
  • ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ
  • ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ
  • কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা
  • হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

যেসব মার্কেট বৃহস্পতিবার বন্ধ থাকবে:

  • শাহ্ আলী সুপার মার্কেট
  • মিরপুর স্টেডিয়াম মার্কেট
  • মৌচাক মার্কেট
  • আনারকলি মার্কেট
  • আয়েশা শপিং কমপ্লেক্স
  • কর্ণফুলি গার্ডেন সিটি
  • কনকর্ড টুইন টাওয়ার
  • ইস্টার্ন প্লাস, সিটি হার্ট
  • মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট
  • আড়ং (নির্দিষ্ট শাখা)
  • বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট
  • মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট
  • মাজার কো-অপারেটিভ মার্কেট
  • মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স
  • জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন
  • পল্টন সুপার মার্কেট
  • স্টেডিয়াম মার্কেট-১ ও ২
  • গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন
  • খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট
  • বায়তুল মোকাররম মার্কেট
  • আজিজ কো-অপারেটিভ মার্কেট
  • সাকুরা মার্কেট