রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসি (এমপিএল) ছয়টি ক্যাটাগরির পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। যোগ্যতা অনুযায়ী দেশের সব জেলার নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদ ও শূন্যপদ
- সিনিয়র অ্যাকাউন্টস অফিসার — ২ জন
- সিনিয়র এইচআর অফিসার — ১ জন
- অপারেশন অফিসার — ৮ জন
- অ্যাকাউন্টস অফিসার — ২ জন
- অফিসার (কনফিডেনশিয়াল) — ১ জন
- জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস) — ১ জন
চাকরির ধরন: স্থায়ী
বেতন: ২২,০০০ থেকে ৫৭,৫১০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা
আবেদন ফি: ২২৩ টাকা; বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা
যোগ্যতা ও অভিজ্ঞতা
সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে এমকম/এমবিএ/এমবিএস বা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ছয় বছরের এবং সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীদের দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
সিনিয়র এইচআর অফিসার পদে ব্যবস্থাপনা/এইচআর বিষয়ে এমবিএ বা এমবিএস, এমকম অথবা লোক প্রশাসনে এমএসএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পিজিডিএইচআর/পিজিডিএইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অপারেশন অফিসার পদে পদার্থবিজ্ঞান, রসায়ন, এমবিএ অথবা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। ডিগ্রিধারীদের তিন বছর এবং ডিপ্লোমাধারীদের ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাকাউন্টস অফিসার পদে এমকম/এমবিএ/এমবিএস বা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট হিসাব, ফাইন্যান্স বা অডিট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
অফিসার (কনফিডেনশিয়াল) পদে এমকম, এমবিএ, এমএসএস, এমএসসি, এমএ বা এমবিএস ডিগ্রি থাকতে হবে। কনফিডেনশিয়াল অফিসার হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন।
জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস) পদে রসায়ন বা মৃত্তিকা বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর অথবা কেমিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এ পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
বয়সসীমা
১ থেকে ৫ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩৬ বছর এবং ৬ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন করবেন যেভাবে
যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে: mpl.teletalk.com.bd
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। দেশের সব জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।



