tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শনিবার সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ঢাকায়

শনিবার সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ঢাকায়

দেশে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় শনিবার পিক আওয়ারে (রাত ৯টা) ২ হাজার ২৫৮ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। মোট বিদ্যুতের চাহিদা ছিল ১৭ হাজার ১৭ মেগাওয়াট। এ সময় সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ঢাকা জোনে।

রোববার (৬ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিদ্যুৎ ঘাটতির এ চিত্র দেখা গেছে।

এছাড়া, রাজশাহী জোনে ২০৪ মেগাওয়াট, চট্টগ্রামে ১৭৭ মেগাওয়াট, রংপুরে ১৪২ মেগাওয়াট, সিলেটে ১৩৬ মেগাওয়াট এবং বরিশাল জোনে ১০৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

তথ্য অনুযায়ী, রাত ৯টার পিক আওয়ারে মোট ১৭ হাজার ১৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২ হাজার ২৫৮ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল।

সম্প্রতি গ্যাস সরবরাহ সংকট, কয়লা সরবরাহ ও বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কারিগরি সমস্যার কারণে লোডশেডিং বেড়ে যাওয়ার খবর এসেছে।