আজ ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে স্টিভ জবস থিয়েটারে অ্যাপলের ‘অ্যাওয়ে ড্রপিং’ ইভেন্টে নতুন আইফোন ১৭ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠান অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপে লাইভ দেখা যাবে।
নতুন সিরিজে চারটি মডেল থাকছে—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন আইফোন ১৭ এয়ার, যা গত বছরের আইফোন ১৬ প্লাসের স্থলাভিষিক্ত হবে।
গুজব রয়েছে, অ্যাপল এই সঙ্গে নতুন আনুষাঙ্গিকও উন্মোচন করতে পারে, যেমন টেকওভেন কেস এবং ক্রসবডি স্ট্র্যাপ।
সাথে এ বছর অ্যাপল ওয়াচের নতুন আপডেট ঘোষণা হতে পারে। সম্ভাব্য মডেলগুলো হলো ওয়াচ সিরিজ ১১, ওয়াচ আল্ট্রা ৩, ওয়াচ এসই ৩, যা নতুন এস১১ চিপ দ্বারা চালিত হবে। এছাড়া তৃতীয় প্রজন্মের এয়ারপডস প্রোও বাজারে আসার সম্ভাবনা রয়েছে।



